South Bengal Monsoon Update: আগামী ৭ দিনের মধ্যে বর্ষা ঢুকতে পারে দক্ষিণবঙ্গে, আশার বার্তা হাওয়া অফিসের

ABP Ananda  |  15 Jun 2024 07:54 AM (IST)
ABP News


West Bengal Weather Monsoon Update: আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যে বর্ষা ঢুকতে পারে দক্ষিণবঙ্গে। জানাল আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে জারি করা হয়েছে তীব্র তাপপ্রবাহের কমলা সতর্কতা। একটানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। কালিম্পং, সিকিম ও ভুটানে ভারী বৃষ্টিতে ফুঁসছে তিস্তা, তোর্সা, জলঢাকা, ডায়না সহ একাধিক নদী। বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর বৃষ্টির অপেক্ষায় দক্ষিণ । বাংলার দুই প্রান্তে দুই ছবি। একদিকে বৃষ্টির জন্য অপেক্ষা, অন্যদিকে, বৃষ্টির জন্য বিপর্যয়। দক্ষিণবঙ্গে কবে আসবে বর্ষা? শেষমেশ, শুক্রবার আশার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে অর্থাৎ ১৮ জুন থেকে কুড়ি জুনের মধ্যে দক্ষিণবঙ্গে ঢুকবে বর্ষা। আলিপুর আবহাওয়া দফতর আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত বলেছেন, পূর্ব থেকে পশ্চিম একটি অক্ষরেখা রয়েছে উত্তরপ্রদেশ থেকে মেঘালয় পর্যন্ত সেটি আসাম ও উত্তরবঙ্গের উপর দিয়ে গেছে। এছাড়াও একটি ঘুনাবর্ত রয়েছে পূর্ব বিহার ও উত্তরবঙ্গের উপরে। মূলত এর টানেই বর্ষা। অবশেষে দক্ষিণবঙ্গে আসবে বর্ষা ৩১ শে মে থেকে ইসলামপুরের উপরেই অবস্থান করছিল দক্ষিন পশ্চিম মৌসুমি বায়ু। তবে তাপপ্রবাহ থেকে মুক্তি মিলছে না এখনই।ABP Ananda Live 


 

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • South Bengal Monsoon Update: আগামী ৭ দিনের মধ্যে বর্ষা ঢুকতে পারে দক্ষিণবঙ্গে, আশার বার্তা হাওয়া অফিসের

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News2 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন