Weather Update: নিম্নচাপের জের, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় সোমবার পর্যন্ত প্রবল বর্ষণের আশঙ্কা!

ABP Ananda  |  25 Jul 2025 02:32 PM (IST)
ABP News

ABP Ananda LIVE :নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় সোমবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। শনিবারের পর থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই নিম্নচাপ কেটে যাওয়ার পরেই একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ঘূর্ণাবর্তের জেরে বুধবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে দক্ষিণবঙ্গের সব জেলায়। সোমবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে উত্তরবঙ্গেও। দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের একাধিক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। IMD সূত্রে খবর, আজ হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতায়। গতকাল রাত থেকে দক্ষিণ ২৪ পরগনা জুড়ে ভারী বৃষ্টি চলছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে উপকূলবর্তী এলাকায়। সুন্দরবন এলাকায় বৃষ্টির পরিমাণ সবচেয়ে বেশি। ভারী বৃষ্টির সঙ্গে অমাবস্যার কোটালের জেরে উত্তাল নদী ও সমুদ্র। সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এলাকাবাসীকে সতর্ক করতে মাইকে প্রচার করছে জেলা প্রশাসন। সুন্দরবন এলাকায় ক্ষতিগ্রস্ত বাঁধগুলোর দিকে নজর রাখছে সেচ দফতর। দুর্যোগ মোকাবিলায় জেলা, মহকুমা ও ব্লক স্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে। 

  • হোম
  • ভিডিও
  • জেলার
  • Weather Update: নিম্নচাপের জের, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় সোমবার পর্যন্ত প্রবল বর্ষণের আশঙ্কা!

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন