✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Panchayat Election: সর্বোচ্চ আদালতেও মুখ পুড়ল রাজ্য ও কমিশনের

ABP Ananda  |  20 Jun 2023 04:08 PM (IST)
ABP News

সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের। রাজ্যের এসএলপি খারিজ (SLP Dismissed) করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ১৩ জুন প্রথম নির্দেশ দেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে ১৫ জুন ফের কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, সওয়াল রাজ্যের। এই ৪৮ ঘণ্টার মধ্যে পরিস্থিতির কি পরিবর্তন হয়েছে ? প্রশ্ন বিচারপতির।  


পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্ট। 'স্বচ্ছ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের সেই নির্দেশে হস্তক্ষেপ করতে আমরা আগ্রহী নই। তাই কমিশন ও রাজ্যের স্পেশাল লিভ পিটিশন খারিজ করা হল', রাজ্যের আবেদন খারিজ করে জানিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি নাগরত্ন। এদিনের শুনানিতে রাজ্যের সওয়াল ছিল, গত ১৩ জুন প্রথম নির্দেশ দেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে ১৫ জুন ফের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই সওয়ালের প্রেক্ষিতে বিচারপতি প্রশ্ন করেন, এই ৪৮ ঘণ্টার মধ্যে পরিস্থিতির কী পরিবর্তন হয়েছে? রাজ্য কমপক্ষে ৫ রাজ্য থেকে পুলিশ চেয়েছে, জানায় রাজ্য। বিচারপতির পাল্টা প্রশ্ন করেন, 'তার মানে আপনাদের কাছে পর্যাপ্ত পুলিশ নেই? তাই আপনারা প্রায় আধ ডজন রাজ্যের কাছে সাহায্য চেয়েছেন?' এতেই শেষ নয়। বিচারপতির মন্তব্য, 'নির্বাচন করানো মানে হিংসার লাইসেন্স দেওয়া নয়। হিংসা কখনও নির্বাচনের সহযোগী হতে পারে না।' রাজ্যে ২০১৩, ২০১৮ সালের নির্বাচনে গন্ডগোলের উদাহরণ আছে, আরও মন্তব্য করেন বিচারপতি। 'প্রার্থীরা মনোনয়ন জমা করতে পারছেন না, জমা করলেও হিংসার সম্মুখীন হচ্ছেন। সংঘর্ষ হচ্ছে', সংযোজন  বিচারপতির। 

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Panchayat Election: সর্বোচ্চ আদালতেও মুখ পুড়ল রাজ্য ও কমিশনের

TRENDING VIDEOS

বেহালার চণ্ডীতলার চণ্ডীমন্দিরে নবরাত্রি উপলক্ষে ডান্ডিয়া ডান্স1 Day ago

প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি2 Day ago

যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা2 Day ago

চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!3 Day ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.