Kharagpur: বেআইনি বালি খাদানের বিরুদ্ধে খড়গপুরের ম্যারাথন তল্লাশি অভিযান জেলা প্রশাসনের | Bangla News
ABP Ananda | 18 Nov 2022 08:11 AM (IST)

বেআইনি বালি খাদানের বিরুদ্ধে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে ম্যারাথন তল্লাশি অভিযান জেলা প্রশাসনের। কংসাবতী নদী থেকে বাজেয়াপ্ত ৯টি বালি তোলার যন্ত্র। বেআইনি বালি খাদানের বিরুদ্ধে অভিযান চলবে, জানালেন জেলাশাসক। পুলিশ-তৃণমূল আঁতাঁতেই বালি পাচার, বলে অভিযোগ বিজেপির। বালি পাচার রুখতে সক্রিয় প্রশাসন, দাবি তৃণমূলের।