West Midnapore: ক্ষমতার রাশ কার হাতে থাকবে? পশ্চিম মেদিনীপুরের তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর

ক্ষমতার রাশ কার হাতে থাকবে, তা নিয়ে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা রোডের নবকলা গ্রামে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর। ইটবৃষ্টির পাশাপাশি, লাঠি-রড নিয়ে হামলা, বোতল ছোড়ার অভিযোগ উঠল দলেরই একাংশের বিরুদ্ধে। পাল্টা হামলার অভিযোগ উঠেছে। সংঘর্ষে আহত ৮ জন। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola