Recruitment Scam: সিবিআইয়ের হাতে জীবনকৃষ্ণ সাহার গ্রেফতারি নিয়ে কী বললেন দিলীপ ঘোষ ? | ABPAnandaLIVE
ABP Ananda | 17 Apr 2023 08:59 AM (IST)

Recruitment Scam: সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা (Jibon Krishna Saha) । নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার আরও এক তৃণমূল বিধায়ক। তদন্তে অসহযোগিতার অভিযোগ রয়েছে জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে। শুক্রবার বেলা ১২.৩০ থেকে টানা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার হলেন বড়ঞার বিধায়ক। পুকুরে জোড়া ফোন ফেলে দিয়েও হল না শেষরক্ষা। পুকুর থেকে উদ্ধার হয় একটি ফোন । ৫টি ব্যাগ থেকে উদ্ধার একাধিক নথি নিয়োগ সংক্রান্ত নথি, খবর সিবিআই সূত্রে। আজই তাকে পেশ করা হবে আলিপুর আদালতে ।