Jyotipriya Mallick: জ্য়োতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির পর কী তথ্য় উঠে আসছে? ABP Ananda Live

Ration Scam: রেশন বণ্টন দুর্নীতি (Ration Scam) মামলায় গ্রেফতার প্রাক্তন খাদ্য়মন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। ইডি সূত্রে খবর, বনমন্ত্রীর আপ্ত সহায়ক অমিত দে (Amit Dey) এবং রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত ব্য়বসায়ী বাকিবুর রহমানকে (Bakibur Rahman) জিজ্ঞাসাবাদে একাধিক সূত্র পাওয়া যায়। তা নিয়ে প্রশ্নের উত্তর এড়িয়ে যান প্রাক্তন খাদ্য়মন্ত্রী। এরপরেই গতকাল রাত ১০টায় তাঁকে গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয়। বাজেয়াপ্ত করা হয়েছে জ্য়োতিপ্রিয় মল্লিকের মোবাইল ফোন। সেটির ফরেন্সিক পরীক্ষা করা হবে। সকালে স্বাস্থ্যপরীক্ষার জন্য় প্রাক্তন খাদ্য়মন্ত্রীকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে আসা হয়। ABP Ananda Live

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola