Rishra Ram Navmi Violence : গলির মোড়ে মোড়ে পুলিশ পিকেট, রাজ্যপাল ঘুরে যাওয়ার পর আজ কী পরিস্থিতি রিষড়ার ?
ABP Ananda | 05 Apr 2023 10:53 AM (IST)

রিষড়ার চার নম্বর রেল গেট এলাকাজুড়ে গতকাল রাতের তাণ্ডবের চিহ্ন। রেল গেটের কাছে পাথরবৃষ্টিতে একটি মিষ্টির দোকানে অ্যাসবেস্টসের ছাউনি ক্ষতিগ্রস্ত হয়। যত্রতত্র পড়ে রয়েছে কাচের বোতল, পাথরের টুকরো। রেললাইন তুলে পাথর ছোড়া হয়। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। রবিবার থেকে তাণ্ডব চলছে। পুলিশের টহলদারি সত্ত্বেও গতকাল কীভাবে দুষ্কৃতী এই ঘটনা
ঘটাল, তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় চলছে পুলিশের টহলদারি।