Ananda Live: কবে তাঁকে খুনের চেষ্টা করেছিলেন অনুব্রত মণ্ডল? বয়ানই বদল শিবঠাকুর মণ্ডলের। Bangla News

কবে তাঁকে খুনের চেষ্টা করেছিলেন অনুব্রত মণ্ডল? ঘটনার সময় নিয়ে নিজের বয়ানই বদল করলেন অনুব্রতর বিরুদ্ধে অভিযোগকারী, তৃণমূলের প্রাক্তন প্রধান শিবঠাকুর মণ্ডল। তাঁর দাবি, টেনশনে হাত কাঁপায় পুলিশের কাছে অভিযোগপত্রে ওই বছরের পরিবর্তে এই বছর লিখে ফেলেছিলেন। ঘটনা ঘটেছিল একুশের বিধানসভা ভোটের আগে। থানায় তাঁকে শুধু সই করতে ডাকা হয়েছিল বলেও দাবি করেছেন শিবঠাকুর। পাশাপাশি, তাঁর দাবি, বিজেপির চক্রান্তেই ভুয়ো অভিযোগের তত্ত্ব খাড়া করা হচ্ছে। গতকাল দীপক মণ্ডল নামে এক ব্যক্তি শিবঠাকুরের কাকা বলে নিজের পরিচয় দিলেও, আত্মীয়তা অস্বীকার করেছেন তৃণমূলের প্রাক্তন প্রধান। উল্টে তাঁর অভিযোগ, ২-৩ বছর আগে দীপক তাঁর কাছ থেকে ৫ লক্ষ টাকা ধার নেন। দেড়লক্ষ টাকা শোধ করলেও, এখনও সাড়ে ৩ লক্ষ টাকা পাওনা রয়েছে। সেই কারণেই বিজেপির পরামর্শে মিথ্যা অভিযোগ করছেন দীপক। এমনই দাবি করেছেন শিবঠাকুর। অনুব্রতর বিরুদ্ধে থানায় অভিযোগ নিয়ে বীরভূমের তৃণমূল জেলা সহ সভাপতিও মুখ ফস্কে মন্তব্য করে ফেলেছেন বলে দাবি করেছেন শিবঠাকুর মণ্ডল। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola