Kolkata News: কবে হবে উপনির্বাচন? এবার পোস্টার পড়ল মানিকতলা বিধানসভা কেন্দ্রে
ABP Ananda | 26 May 2023 09:28 AM (IST)

মানিকতলার তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডের মৃত্যু হয়েছে ২০২২-র ফেব্রুয়ারিতে। নিয়ম অনুযায়ী ৬ মাসের মধ্য়ে উপনির্বাচনের নিয়ম থাকলেও, একবছর পেরিয়ে গেলেও এখনও উপনির্বাচন হয়নি মানিকতলা বিধানসভা কেন্দ্রে। উপনির্বাচনের দাবিতে এবার পোস্টার পড়ল সেখানে।