Ajit Maity: আটকের পর কোথায় নিয়ে যাওয়া হচ্ছে অজিত মাইতিকে? ABP Ananda Live
ABP Ananda | 25 Feb 2024 08:45 PM (IST)

West Bengal News: তৃণমূল নেতা অজিত মাইতিকে (Ajit Maity) আটক করল পুলিশ। সন্দেশখালির (Sandeshkhali Incident) বেড়মজুর থেকে তৃণমূল নেতা অজিত মাইতিকে আটক করল পুলিশ। তৃণমূলের নেতা-মন্ত্রীদের বার্তার পরই আটক শেখ শাহজাহান ঘনিষ্ঠ অজিত মাইতি। উত্তম-শিবুর পর অজিত মাইতিরও দায় ঝাড়ে তৃণমূল কংগ্রেস। শুক্রবারের পর আজ ফের তৃণমূল নেতা অজিত মাইতিকে তাড়া করেন মহিলারা। ভয়ে এক সিভিক ভলান্টিয়ারের বাড়িতে লুকিয়ে পড়েন তৃণমূল নেতা অজিত মাইতি। অজিত মাইতিকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে সরব হন গ্রামবাসীরা। সাড়ে ৪ ঘণ্টা পর সেই বাড়ি থেকেই অজিত মাইতিকে আটক করল পুলিশ। ABP Ananda Live