Bankura: ডুবে থাকা সেতু পেরোতে গিয়ে জলের তোড়ে ভেসে গেল ট্রাক্টর | ABP Ananda LIVE
ডুবে থাকা সেতু পেরোতে গিয়ে জলের তোড়ে ভেসে গেল ট্রাক্টর। কোনওরকমে সাঁতার কেটে পাড়ে এসে প্রাণ বাঁচান চালক সহ ৪ যাত্রী। বাঁকুড়ার মেজিয়া ব্লকের রামচন্দ্রপুরের ঘটনা। এলাকার মানুষের অভিযোগ সেতু নিচু হওয়ায় প্রায়ই এরকম দুর্ঘটনা ঘটে। অবিলম্বে ওই জায়গায় উঁচু সেতু নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।