Karnataka CM: কর্ণাটকের মুখ্য়মন্ত্রী কে? সিদ্দারামাইয়া না ডি কে শিবকুমার?
ABP Ananda | 16 May 2023 10:24 AM (IST)

কর্ণাটকের (Karnataka) মুখ্য়মন্ত্রী কে? সিদ্দারামাইয়া না ডি কে শিবকুমার? তা নিয়ে সাসপেন্স অব্য়াহত এখনও। সিদ্দারামাইয়া ইতিমধ্য়ে দিল্লি পৌঁছে গেছেন। আজ সকালে দিল্লি যাচ্ছেন শিবকুমারও। এদিকে কর্ণাটকে কংগ্রেসের হাতে বিজেপি পর্যুদস্ত হওয়ার পর কী করবে তৃণমূল (TMC)? প্রশ্নের মধ্যেই গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে শুরু হয়েছে নতুন জল্পনা।