Sourav Ganguly : ICC চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সৌরভ ?
ICC চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়? আজই তা স্পষ্ট হয়ে যাবে। মুম্বইয়ে অভিজাত হোটেলে BCCI-এর বার্ষিক সাধারণ সভায় যোগ দিতে কলকাতা থেকে পৌঁছে গিয়েছেন সৌরভ। BCCI সূত্রে খবর, আজই সৌরভের হাত থেকে BCCI সভাপতির ব্যাটন তুলে দেওয়া হবে প্রাক্তন ক্রিকেটার রজার বিনির হাতে। এছাড়াও, রজার বিনির নেতৃত্বে নতুন কমিটিতে আজ সিলমোহর পড়বে। ICC চেয়ারম্যান পদে BCCI প্রতিদ্বন্দ্বিতা করবে কি না, তা নিয়েও আজ আলোচনা হবে বোর্ডের বার্ষিক সাধারণ সভায়। মহিলা IPL ক্রিকেটের দিনক্ষণ চূড়ান্ত করার পাশাপাশি, ICC-তে BCCI-র প্রতিনিধি পাঠানো নিয়েও আলোচনা হবে।
Tags :
Sourav Ganguly Bcci Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News Icc