KMC: কিছুদিনের মধ্যেই বারাণসীর ধাঁচে কলকাতায় শুরু হবে গঙ্গা আরতি

কিছুদিনের মধ্যেই বারাণসীর ধাঁচে কলকাতায় শুরু হবে গঙ্গা আরতি। আরতির জন্য বাবুঘাটকে চিহ্নিত করেছে কলকাতা পুরসভা। এই ঘাটেই দুর্গাপ্রতিমা বিসর্জন হয়। ইতিমধ্যেই শুরু হয়েছে গঙ্গা আরতির প্রস্তুতি। পুরসভা জানিয়েছে, গঙ্গা আরতির গ্রাফিকাল ডিজাইন তৈরি করা হয়েছে। গঙ্গামূর্তি ও যে প্রদীপ দানি ব্যবহার করা হবে, তা নির্বাচন করার কাজও সারা। 
আগামী সপ্তাহের মধ্যে দুটি সংস্থার কাছ থেকে কীভাবে গোটা প্রক্রিয়া সম্পন্ন করা হবে, তার বিস্তারিত পরিকল্পনা চাওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই গঙ্গা আরতি নিয়ে তৎপর হয়েছে কলকাতা পুরসভা।  

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola