Canning: ক্যানিংয়ে মাঠের মধ্যে মহিলার গলাকাটা দেহ উদ্ধার
ক্যানিংয়ে (Canning) মাঠের মধ্যে মহিলার গলাকাটা দেহ (Dead Body) উদ্ধার। মৃতের নাম সুচিত্রা মণ্ডল। সন্ধ্যায় মাঠে চাষের কাজে যান সুচিত্রা, দাবি পরিবারের। দীর্ঘক্ষণ না ফেরায় খুঁজতে গিয়ে মায়ের দেহ দেখতে পায় ছেলে। সুচিত্রা এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী ছিলেন, দাবি স্থানীয়দের। তবে কে বা কারা, কী কারণে খুন করল সুচিত্রাকে, তদন্তে পুলিশ (Police)।