Yaas Cyclone Preparation: ধূ ধূ বকখালির সমুদ্রতট, ঝড়ের আশঙ্কায় প্রশাসনিক প্রস্তুতি

বুধবার সন্ধ্যায় ঘূর্ণিঝড় 'ইয়াস' পারাদ্বীপ ও সাগরদ্বীপের মধ্যবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে। উপকূলবর্তী সাগর ও পার্শ্ববর্তী এলাকা থেকে বাসিন্দাদের ফ্লাড সেন্টারে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু। বাঁধ মেরামতি দেখতে ড্রোনের সাহায্যে নজরদারি প্রশাসনের। 

বকখালির সমুদ্র সৈকত ফাঁকা, পর্যটকহীন। করোনা পরিস্থিতির পাশাপাশি ঘূর্ণিঝড়ের আশঙ্কায় সমুদ্র সৈকত ফাঁকা। প্রশাসনের তরফে এই ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য এবং যে কোনও ধরনের বিপদ এড়ানোর জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola