Yaas Cyclone Update: নয়াচরে ত্রাণশিবিরেও জল থৈথৈ, কাকদ্বীপে নামতে শুরু করল মুড়িগঙ্গার জল

স্থলভাগে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ইয়াস (Yaas)। ল্যান্ডফলের সময় ঝড়ের গতি ছিল ঘণ্টায় ১৩০-১৪০ কিলোমিটার। উত্তর-পশ্চিম দিক ক্রমশ অগ্রসর হচ্ছে এই ঘূর্ণিঝড়। হলদি নদীর জলস্তর সকালের তুলনায় কিছুটা কমেছে। নয়াচরের বাসিন্দাদের ত্রাণশিবিরে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেখানেও ঢুকেছে জল। আতঙ্কে রয়েছেন নয়াচরের বাসিন্দারা। গ্রাম থেকে বাসিন্দাদের উদ্ধার করার কাজ চলছে। কাকদ্বীপে মুড়িগঙ্গা নদীর জল প্লাবিত করেছিল বিস্তীর্ণ এলাকা। ব্যাপক ক্ষতি হয়েছে বাঁধের। তবে, জল নামতে শুরু করেছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola