Year End Celebration : বর্ষশেষের উৎসবের রেশ, সকাল থেকেই উপচে পড়া ভিড় আলিপুর চিড়িয়াখানায়। Bangla News
অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার। তার পরই বিদায় নেবে ২০২২। ২০২৩-কে স্বাগত জানাতে তৈরি তিলোত্তমা। বছর শেষের আনন্দে মাতোয়ারা শহর থেকে শহরতলি। বছরের শেষ দিনটা উপভোগ করতে সকাল থেকেই পথে নেমেছেন মানুষ। সুখ-দুঃখ, পুরনো যা কিছু সব পিছনে ফেলে নতুন বছরে নতুন করে স্বপ্ন দেখা শুরু। বছরের শেষ দিন থেকেই শুরু হয়েছে তার প্রস্তুতি। আলিপুর চিড়িয়াখানায় সকাল থেকেই উপচে পড়া ভিড় মানুষের।
Tags :
Celebration ABPAnandaLive BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital ABPAnanda Westbengal BanglaNews Aliporezoo Yearend