Lovely Maitra: 'আপনারা দায়িত্ব পালন করছেন না', তৃণমূল নেতা-কর্মীদের হুঁশিয়ারি বিধায়ক লাভলি মৈত্রের | ABP Ananda LIVE
ABP Ananda | 04 Feb 2024 04:51 PM (IST)

'মানুষ ভোট দিচ্ছে, কিন্তু আপনারা দায়িত্ব পালন করছেন না। যে বুথের ফল খারাপ হবে, লিড পাব না, সেই বুথ থেকে সভাপতি সহ সদস্য, সবাইকে ইস্তফা দিতে হবে। গ্রুপবাজি চলবে আর দল শেষ হয়ে যাবে, এটা চলবে না। দল থাকলেই রোজগার হবে, কে কীভাবে রোজগার করেন সব জানা আছে', তৃণমূল নেতা-কর্মীদের হুঁশিয়ারি সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্রের।