Barrackpore News: মাত্র ১ মিনিট ৩৭ সেকেন্ডের অপারেশন! মৃত্যু যুবকের, আতঙ্কিত এলাকাবাসী
ABP Ananda | 26 May 2023 12:14 PM (IST)

মাত্র এক মিনিট সাঁইত্রিশ সেকেন্ডের অপারেশন! এক লহমায় শেষ ২৭ বছরের একটা তরতাজা প্রাণ! ব্য়ারাকপুরে ভরা বাজারের মধ্য়ে, ভরসন্ধেয় এই ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে শিউরে উঠছেন সবাই। ৪০ ঘণ্টা পেরিয়ে গেলেও, এখনও ৪ জন আততায়ীর একজনকেও ধরতে পারেনি পুলিশ। আতঙ্কিত এলাকাবাসী।