Ram Mandir: হেঁটে অযোধ্যার রাম মন্দিরের পথে পাড়ি, বহরমপুর থেকে যাত্রা শুরু যুবকের

আগামী ২২ জানুয়ারি অযোধ্য়ার রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। নতুন বছরেই ভক্তদের জন্য খুলে দেওয়া হবে মন্দিরের দরজা। তার আগে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিলেন রাম ভক্ত বিশ্বম্ভর কলিতা । গত ৪ ডিসেম্বর সকালে বহরমপুরের হাতিনগর এলাকা থেকে হেঁটে রওনা দেন তিনি। দীর্ঘ প্রায় ১০০০ কিলোমিটার পথ অতিক্রম করে অযোধ্যায় পৌঁছাতে তাঁর সময় লাগবে প্রায় ৩ মাস। শুক্রবার বিশ্বম্ভর বাবু পৌঁছান বীরভূমের সিউড়ি থানা এলাকায় । এই দীর্ঘ পথ অতিক্রম করতে তিনি সঙ্গে নিয়েছেন নিজের বাড়িতে প্রতিষ্ঠিত হনুমানজির মূর্তি। ছেলের এই মানসিকতাকে কুর্নিশ জানিয়ে চোখের জলে তাঁকে রওনা করান বাবা, মা, পরিবার-সহ প্রতিবেশীরা। এদিকে বিষয়টি জানতে পেরে ওইদিন সকালেই বিশ্বম্ভর বাবুর বাড়িতে পৌঁছে যান বহরমপুরের বিজেপি বিধায়ক কাঞ্চন মৈত্র।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola