Kolkata Kidnap News : মোহরকুঞ্জের সামনে থেকে যুবককে 'অপহরণ' !

হাইসিকিওরিটি জোন মোহরকুঞ্জের সামনে থেকে ভিন রাজ্যের যুবককে অপহরণের অভিযোগ। একবালপুর থেকে গ্রেফতার ২ যুবক। পুলিশ সূত্রে খবর, ১৩ সেপ্টেম্বর ধানবাদ থেকে চিকিৎসা করাতে এসে পরিবারের সঙ্গে ভিক্টোরিয়ায় ঘুরতে যান ওই যুবক। দুপুর সাড়ে ৩টে নাগাদ, মোহরকুঞ্জের সামনে একা ঘুরছিলেন তিনি। সেই সময় এক যুবক তাঁকে ধাক্কা মারার অছিলায় নিজের মোবাইল মাটিতে ফেলে দেয়। অভিযোগ, এরপর গলায় ব্লেড ঠেকিয়ে মোবাইল সারানোর টাকা দাবি করে। টাকা দিতে রাজি না হওয়ায় গাড়িতে ভিন রাজ্যের ওই যুবককে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। একবালপুরে তাঁকে আটকে রেখে পরিবারকে ফোন করে টাকা দাবি করে। পরিবারের দাবি, অনলাইনে সাড়ে ৫ হাজার টাকা দেওয়ার পর যুবককে ছেড়ে দেয় দুষকৃতীরা। এরপর হেস্টিংস থানায় অভিযোগ জানায় ধানবাদের ওই যুবকের পরিবার। তদন্তে নেমে কাল রাতে একবালপুর থেকে ফায়জান এক দুষকৃতী ও তাঁর এক সহযোগীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে অপহরণ, তোলাবাজি ও অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় মামলা রুজু করেছে পুলিশ। আজ ধৃতদের আলিপুর আদালতে তোলা হবে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola