স্নাতকে ভর্তির আবেদনের ফি লাগবে না, জানালেন শিক্ষামমন্ত্রী, প্রবেশিকা ছাড়াই এবার ভর্তি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Aug 2020 10:18 AM (IST)

কলেজ বিশ্ববিদ্যালয়ের স্নাতকস্তরে ভর্তির আবেদনের ফি মকুব। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, করোনা আবহে ভর্তির আবেদন ও নথি আপলোডের জন্য কোনও টাকা নেওয়া যাবে না। এরই মধ্যে প্রবেশিকার বদলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের নম্বরে ভর্তির সিদ্ধান্ত প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের।