Madhyamik Exam Bengal: বাংলায় MCQ এর জন্য কোনও সাজেশন ? কোন রচনা আসতে পারে এবার ? | ABP Ananda Live
ABP Ananda | 27 Jan 2023 08:27 PM (IST)

West Bengal Madhyamik Examination: বাংলা পরীক্ষায় MCQ-এর জন্য কি কোনও সাজেশন রয়েছে ? কোন রচনা আসার সম্ভাবনা এবার মাধ্যমিক পরীক্ষায় বেশি ? গদ্য বা প্রবন্ধ, কোন কোন প্রশ্ন বেশি করে জোর দিতে হবে,কীভাবে লিখলে বাংলাতেও বেশ ভাল নম্বর আসবে ? এক মাসও যখন বাকি নেই মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam), প্রস্তুতি চলাকালীন কোন কোন বিভাগে কতটা জোর দিতে হবে এখন ? এবিপি লাইভের পাঠশালা লাইভে (ABP Live Exclusive) পড়ুয়াদের কাজে লাগবে এমন নানা বিষয় নিয়ে পরামর্শ পাঠভবন স্কুলের বাংলা বিষয়ের সহকারী শিক্ষক দেবাশিস পালের (Debasis Pal)। পরীক্ষার্থীদের যদি একটুও উপকারে আসে পরামর্শ, এই উদ্যোগ সফল হবে। অনেক শুভেচ্ছা জীবনের প্রথম বড় পরীক্ষার (WBBSE) জন্য।