Madhyamik 2026: ইতিহাসে ফুল মার্কস পাওয়া মোটেও শক্ত নয়, মাধ্যমিকের লাস্ট মিনিট টিপস

Madhyamik Examination 2026 : Madhyamik History Last Minute Tips : ইতিহাস বিষয়টার কথা শুনলেই অনেকে ভয় পায়। একগুচ্ছ ঘটনাক্রম, সাল, এসব মনে রাখা অনেকের কঠিন মনে হয়। শিক্ষক-শিক্ষিকারা অবশ্য পরীক্ষার্থীদের বলে থাকেন, ইতিহাস নিয়ে ভয় না পেতে। এই বিষয়ে পাওয়া যায় ফুল মার্কস। কী কী মাথায় রাখলে ইতিহাসে মিলবে পুরো নম্বর, সেই বিষয়েই পরামর্শ দিয়েছেন যোধপুর পার্ক বয়েজ স্কুলের ইতিহাসের সহ শিক্ষক সুজিত কুমার সাহু। ইতিহাসে ম্যাপ পয়েন্টিং-এ যেমন পুরো নম্বর পাওয়া যায়, তেমনই পার্ট পার্ট করে যে প্রশ্ন থাকে, তা লিখলে পুরো নম্বর পাওয়ার সুযোগ থাকে।

বিঃদ্রঃ -পাঠশালা লাইভে মতামত বক্তাদের একান্ত নিজস্ব। এতে ABP আনন্দ ও ABP Live - এর সম্পাদকীয় কোনও মতামত নেই। উদ্যোগ সম্পূর্ণরূপে এবং একান্তভাবেই ছাত্রছাত্রীদের সহযোগিতার জন্য। সম্ভাব্য প্রশ্নাবলী ও সাজেশন ধারণা মাত্র, ছাত্রছাত্রীদের নিজস্ব প্রস্তুতিকে কোনওভাবেই ব্যাহত করার অভিপ্রায় নয়। পরীক্ষার্থীদের জন্য আগাম শুভেচ্ছা।

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola