জাতীয় শিক্ষা নীতি নিয়ে আপত্তি রাজ্যের, খসড়া তৈরিতে ৬ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Aug 2020 11:30 AM (IST)

রাজ্যের সঙ্গে কথা না বলেই তৈরি হয়েছে নতুন জাতীয় শিক্ষা নীতি। প্রধানমন্ত্রীর উল্টো দাবি করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নতুন জাতীয় শিক্ষা নীতি নিয়ে রাজ্যের মতামতের খসড়া তৈরি করতে ৬ সদস্যের কমিটি গঠন। ১৫ অগাস্টের মধ্যে মতামত দেবে কমিটি। জানালেন শিক্ষামন্ত্রী।