চলতি নিয়মে রাজ্যের স্কুলে আর নতুন করে শিক্ষক নিয়োগ নয়, জানালেন শিক্ষামন্ত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Oct 2019 10:13 PM (IST)

চলতি নিয়মে রাজ্যের স্কুলে আর নতুন করে শিক্ষক নিয়োগ নয়। তৈরি হচ্ছে নতুন শিক্ষক নিয়োগ বিধির খসড়া। যেখানে গুরুত্ব পাচ্ছে লিখিত পরীক্ষা। সংক্ষিপ্ত হচ্ছে বাকি পদ্ধতি। দ্রুততা ও স্বচ্ছতার তাগিদে এই সিদ্ধান্ত, জানালেন শিক্ষামন্ত্রী।