WB Board Examination: নবম-দশমের ফলের ভিত্তিতেই মাধ্যমিকের মূল্যায়ন, নম্বরে সন্তুষ্ট না হলে পরীক্ষার সুযোগ, ঘোষণা পর্ষদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Jul 2021 05:29 PM (IST)

নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা ও ২০২০ সালে ইন্টারনাল অ্যাসেসমেন্টের নম্বরের উপর নির্ভর করে ২০২১ সালে সব মাধ্যমিক পরীক্ষার্থীর মার্কশিট তৈরি হবে। দুই পরীক্ষাকেই সমান গুরুত্ব দিয়ে মাধ্যমিকের মার্কশিট তৈরি হবে। যদি কোনও পরীক্ষার্থী সেই নম্বরে সন্তুষ্ট না হন, তবে তাঁরা কোভিড পরিস্থিতি উন্নতি হলে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। সেই ক্ষেত্রে পরীক্ষা নম্বর চূড়ান্ত বলে গণ্য হবে।