আজ বাংলায়: 'নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব কি না তা দল ঠিক করবে' BJP-তে যোগ দিয়ে জানালেন Jitendra Tiwari

বিজেপিতে (BJP) যোগ দিলেন আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। বৈদ্যবাটিতে বিজেপির সভায় যোগ দেন জিতেন্দ্র তিওয়ারি। উপস্থিত রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh), বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। আজকেই বিজেপিতে জিতেন্দ্র তিওয়ারির যোগদান নিয়ে জল্পনা শোনা যাচ্ছিল। বিজেপিতে যোগ দিয়ে জিতন্দ্র বলেন, "আমি কৃতজ্ঞতা জানাই ভারতীয় জনতা পার্টি পরিবারকে, আমাকে আপনাদের জন্য কাজ করার সুযোগ দেওয়ার জন্য়। আজ থেকে আমার মনের ভাবনা স্বাধীনভাবে বলার সুযোগ পাব। আমি কারও বিরুদ্ধে কোনও অভিযোগ করতে চাই না। তবে এটা বলতেই হবে, বিগত কয়েক বছর ধরে মনের ভাবনা প্রকাশ করা যেত না। মনে এক কথা থাকলেও বাইরে আর এক কথা বলতে হতো। মানুষের সঙ্গের অনেক কথা বলার অবকাশ ছিল না।" এই নিয়ে বাবুল সুপ্রিয়ো (Babul Supriyo) বলেন, "উনি যে বিজেপিতে যোগ দেবেন সেই নিয়ে আমাদের সঙ্গে এক মাস ধরেই কথা হচ্ছে। পুরনো বৈরিতা ভুলে আমরা আসানসোলকে বিরোধী শূন্য করার চেষ্টা করব। পুরনো কাসুন্দি এই সময় ঘেঁটে লাভ নেই।" জিতেন্দ্র তিওয়ারির দল বদল নিয়ে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) বলেন, "অনেকেই যাচ্ছেন। আবার অনেকেই বিজেপির থেকে তৃণমূলে ফিরছেন। জনতার আস্থা, জনতার ভরসা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রতি রয়েছে।" জিতেন্দ্র তিওয়ারির দল বদল নিয়ে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) বলেন, "অনেকেই যাচ্ছেন। আবার অনেকেই বিজেপির থেকে তৃণমূলে ফিরছেন। জনতার আস্থা, জনতার ভরসা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রতি রয়েছে।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola