West Bengal Assembly Election 2021: প্রাতর্ভ্রমণকারীদের কাছে গিয়ে ভোট চাইলেন তৃণমূল প্রার্থী অভিজিৎ

প্রার্থী তালিকা ঘোষণার পরের দিনই প্রচার শুরু করলেন কোচবিহার দক্ষিণের তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিক। যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি এবারই প্রথম প্রার্থী হয়েছেন। এদিন সাগরদিঘি এলাকায় প্রাতর্ভ্রমণকারীদের কাছে গিয়ে ভোট দেওয়ার আবেদন জানান তৃণমূল প্রার্থী। এর আগে কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক ছিলেন মিহির গোস্বামী। গতবছর তিনি বিজেপিতে যোগ দেন।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola