Panchayat Election 2023: 'বিজেপি-র গুন্ডাদের নিরাপত্তা দিচ্ছে হাইকোর্ট', আক্রমণে অভিষেক
ABP Ananda | 14 Jul 2023 07:41 PM (IST)

পঞ্চায়েত নির্বাচনে দেদার হিংসা, অশান্তি এবং প্রাণহানির ঘটনা সাামনে এসেছে। নির্বাচন পরবর্তী সময়েও অব্যাহত হিংসা। তা নিয়ে বিরোধীরা যখন শাসকদল তৃণমূলকে নিশানা করছে, সেই সময় সরাসরি কলকাতা হাইকোর্ট এবং আদালতের বিচারপতিদের একাংশকে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালত বিজেপি-র গুন্ডাবাহিনীকে নিরাপত্তা দিচ্ছে বলে মন্তব্য করলেন তিনি।