Abhishek Banerjee: ঘাটাল মাস্টারপ্ল্যান তৈরি করবে রাজ্য সরকার, আশ্বাস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ABP Ananda Live
ABP Ananda | 08 Apr 2024 07:57 AM (IST)

West Bengal News: কেন্দ্র টাকা না দিলে, ৩১ ডিসেম্বরের মধ্যে ঘাটাল মাস্টারপ্ল্যান তৈরি করবে রাজ্য সরকার। দেবের সমর্থনে ঘাটালে প্রচারে গিয়ে এমনটাই আশ্বাস দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁকে একথাই বলছেন, রোড শো থেকে বললেন অভিষেক। জমি অধিগ্রহণ না হওয়াতেই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ হয়নি বলে পাল্টা দাবি করেছেন শুভেন্দু অধিকারী। ABP Ananda Live