'সকালে কলাপাতার সঙ্গে দোস্তি, রাতে ফাইভস্টারে বসে মস্তি', নাম না করে JP Nadda-কে আক্রমণ Abhishek Banerjee-র

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  25 Feb 2021 09:01 PM (IST)
ABP News

আজ ঠাকুরনগরে জনসভা করেন তৃণমূল (TMC) নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখানে তিনি বলেন, "দুই দিন আগে আমার হেলিপ্য়াডে জল ঢেলেছিল। আমি যাতে আসতে না পারি তার চক্রান্ত হয়েছিল। আমি বাংলার ভূমিপুত্র, বহিরাগত নই। টিকাকরণ প্রক্রিয়া শেষ হতে ৯ বছর লাগবে। তারপর আপনাদের নাগরিকত্ব দেবে বলে ভাঁওতা দিচ্ছে। প্রত্যেক মতুয়াদের ভোটার কার্ড, আধার কার্ড আছে। আলাদা করে বিজেপি কী করে নাগরিকত্ব দেবে? এই মানুষগুলো অবৈধ হলে নরেন্দ্র মোদি অবৈধ। আগামীদিন ওদের বাড়া ভাতে ছাই পড়তে চলেছে। শুধু সময়ের অপেক্ষা। অমিত শাহ (Amit Shah) দিল্লি থেকে এসে বাংলা দখল করবে বলছেন। ২৫০-এর বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে তৃণমূল। দুই বছর অন্তর হেলিকপ্টারে আসছে, তারপর খুঁজে পাওয়া যাচ্ছে না। সোনার বাংলা তো বাংলাদেশের স্লোগান? তুমি সোনার উত্তরপ্রদেশ তৈরি করতে পারোনি কেন? সোনার হরিয়ানা, ত্রিপুরা, মধ্যপ্রদেশ হয়নি কেন? বহিরাগতদের ঝেঁটিয়ে বিদায় দিতে হবে। জোর করে চাপিয়ে দেওয়া রাজনীতি চলবে না। আয়ুষ্মান ভারত ১ কোটি ১২ লক্ষ মানুষের জন্য। অথচ স্বাস্থ্য়সাথী বাংলার সবার জন্য। আপনার বাড়িতে স্কুটার, স্মার্ট ফোন থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না। অরুণাচল প্রদেশে অনুপ্রবেশ আটকাতে পারেনি কেন?"

  • হোম
  • ভিডিও
  • নির্বাচন
  • 'সকালে কলাপাতার সঙ্গে দোস্তি, রাতে ফাইভস্টারে বসে মস্তি', নাম না করে JP Nadda-কে আক্রমণ Abhishek Banerjee-র

TRENDING VIDEOS

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর38 Minutes ago

মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী47 Minutes ago

আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা59 Minutes ago

কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ1 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন