Abhishek Banerjee Rujira CBI: রুজিরাকে জিজ্ঞাসাবাদ করতে CBI-এর হাতে ছিল ৮ পাতার প্রশ্নতালিকা

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  23 Feb 2021 02:05 PM (IST)
ABP News

কয়লাকাণ্ডের (Coal Smuggling case) তদন্তে মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে (Rujira) জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের বাড়িতে পৌঁছালেন সিবিআই (CBI) আধিকারিকরা। এদিন সকালে সিবিআই আধিকারিকরা পৌঁছনোর আগেই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অভিষেকের বাড়িতে যান। মুখ্যমন্ত্রী বেরিয়ে যাওয়ার চার মিনিট পরেই সেখানে পৌঁছান সিবিআই অফিসাররা। প্রসঙ্গত, রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে নোটিস দিয়েছিল সিবিআই। সোমবার সকালে অভিষেকের স্ত্রী সিবিআইয়ের অফিসে জানান, মঙ্গলবার গোয়েন্দারা তাঁর বাড়িতে আসতে পারেন। সিবিআই সূত্রে খবর, অভিষেক-পত্নীকে জিজ্ঞাসাবাদের জন্য ৮ সদস্যের দল গঠন ও ৮ পাতার প্রশ্নতালিকা করা হয়েছে। সিবিআই সূত্রে খবর, মূলত ব্যাঙ্ককের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, নাগরিকত্ব সহ বিভিন্ন বিষয়ে তথ্য জানতে চাওয়া হবে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের কাছে।

  • হোম
  • ভিডিও
  • নির্বাচন
  • Abhishek Banerjee Rujira CBI: রুজিরাকে জিজ্ঞাসাবাদ করতে CBI-এর হাতে ছিল ৮ পাতার প্রশ্নতালিকা

TRENDING VIDEOS

Tulu Mondal | বেআইনি পাথর খাদান চালানোর অভিযোগ, ভবানী ভবনেও ফের টুলু মণ্ডলকে তলব #tulumondal9 Hour ago

Visva-Bharati | বিশ্বভারতীর সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন ঘিরে উত্তেজনা #visvabharatiuniversity9 Hour ago

BJP News | শিরোমণি অকালি দলের সঙ্গে জোট বিজেপির, মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা অমিত শাহের9 Hour ago

Suvendu Adhikari | 'বাংলা সিনেমা কেন হল মালিকরা রাখছেন না?' রাজ্য সরকারের কাছে রিপোর্ট দিতে হবে9 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন