Abhishek Banerjee: 'জয়ের ব্যবধান কম হলে, আবার পোস্টাল ব্যালট গোনাবেন', বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

গণনায় 'লোডশেডিং' নিয়ে সতর্কবার্তা তৃণমূলনেত্রীর। '১০ সেকেন্ডের জন্যও যেন লোডশেডিং না হয় দেখবেন, তাহলে মেশিন বদলে দেবে'। দলের কাউন্টিং এজেন্ট ও প্রার্থীদের সঙ্গে বৈঠকে বার্তা তৃণমূলনেত্রীর। 'আমরা ২০০-রও বেশি আসনে জিতব'। দলের কাউন্টিং এজেন্ট ও প্রার্থীদের সঙ্গে বৈঠকে বার্তা তৃণমূলনেত্রীর। 'গণনা শেষ না হওয়া পর্যন্ত কেউ কাউন্টিং সেন্টার ছাড়বেন না'। 'গণনাকেন্দ্রের পরিস্থিতি নিয়ে দলীয় নেতৃত্বকে জানাতে হবে'। 'ভোটে যাঁরা মার খেয়েছেন, তাঁদের পুরস্কৃত করব'। 'ভোর ৫টার মধ্যে গণনাকেন্দ্রে পৌঁছে যাবেন'। 'কোনও সিটে বিজেপি ২০০-৩০০ ভোটের ব্যবধানে জিতলে, পুনর্গণনা করাবেন'। বৈঠকে বার্তা তৃণমূলনেত্রীর, খবর সূত্রের। 'এক্সিট পোল নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই'। 'এটা শেয়ার বাজারকে প্রভাবিত করার চেষ্টা, ২০২১ ও ২৪-এও এমন ঘটেছিল'। দলের কাউন্টিং এজেন্ট ও প্রার্থীদের সঙ্গে বৈঠকে বার্তা তৃণমূলনেত্রীর। 

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'সার্টিফিকেট হাতে না পাওয়া পর্যন্ত গণনাকেন্দ্র ছাড়বেন না'। 'কাউন্টিং এজেন্টকে বসতে না দিলে সঙ্গে পৌঁছে যাবেন প্রার্থী'। 'দলকে সঙ্গে সঙ্গে জানাবেন, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে'। বৈঠকে বার্তা অভিষেকের, খবর সূত্রের। 'EVM-এ সিল ও তারিখ দেখে নেবেন'। 'পোস্টাল ব্যালট খুব গুরুত্বপূর্ণ, কেউ হালকাভাবে নেবেন না'। 'জয়ের ব্যবধান কম হলে, আবার পোস্টাল ব্যালট গোনাবেন'। 'কাউন্টিং হলে আগে পৌঁছে, আগে বসবেন'। 'কাউন্টিং হলে পিছনে বসবেন না, কেউ যেন ওঠাতে না পারে'। 'EVM-এর ব্যাটারি ৭০% এর বেশি হলে নতুন মেশিন হবে, সঙ্গে সঙ্গে ভিভিপ্যাট কাউন্টিংয়ের দাবি জানাবেন'। 'তৃণমূল ২১৫-র বেশি আসন পাবে'। 'যদি ডান্ডা মারে, ৪ মে ঝান্ডা নিয়ে তৈরি থাকবেন'। 'কাল জেলায় জেলায় তদারকির জন্য কলকাতা থেকে ১-২ জন লোক পাঠানো হবে'। 'গণনাকেন্দ্রের বাইরে ৪-৫ হাজার লোক তৈরি রাখবেন'। 'ছাত্র, যুব, মহিলা ও শ্রমিক সংগঠনের লোক তৈরি রাখবেন'। 'ভোটে অত্যাচার চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী'। '৪ মে পর্যন্ত ওদের ধমকানো, চমকানো চলবে'। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola