Amit Shah at Thakurnagar: মমতা যতক্ষণ না হারেন, বারবার ঠাকুরনগরে আসব, বললেন অমিত শাহ

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  11 Feb 2021 05:54 PM (IST)
ABP News

‘কিছু কারণের জন্য আগেরবার ঠাকুরনগরে আসতে পারিনি। মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই খুব খুশি হয়েছিলেন। মমতা যতক্ষণ না হারেন, বারবার ঠাকুরনগরে আসব। বাংলায় সরকার গড়বে বিজেপি। শান্তনু ঠাকুরকে বলেছিলাম ঠাকুরনগরে আসব। বামেদের আমল থেকে বাংলায় হিংসা শুরু হয়েছে। মমতা হিংসা রুখতে পারেননি, বিজেপি রুখবে। মতুয়াদের যথাযোগ্য সম্মান দেবে বিজেপি। দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া মানুষদের জন্যই কাজ করছে বিজেপি। ৫ বছরে গরিবদের ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে বিজেপি। আয়ুষ্মান ভারতে নাগরিকদের স্বাস্থ্যের জন্য ৫ লক্ষ টাকা। দেশের কৃষকরা ১২,০০০ টাকা করে পেয়েছেন। বাংলায় বিজেপি ক্ষমতায় এসে কৃষকদের ১৮,০০০ টাকা করে দেবে। মমতার আমলে বাংলা ধ্বংস হয়ে গেছে। বাংলায় ডবল ইঞ্জিন সরকার চাই। সোনার বাংলা গড়বে বিজেপি। বাংলায় হিংসা, মহিলাদের ওপর অত্যাচার সবচেয়ে বেশি। এত হিংসা হলে কীভাবে বাংলায় উন্নতি হবে? ৭০ বছর ধরে মতুয়া, নমঃশূদ্ররা নাগরিকত্ব পাননি। ২০১৮ সালে বলেছিলাম মতুয়াদের নাগরিকত্ব দেবে বিজেপি। ২০১৯ সালে মতুয়া সমাজ বিজেপির ঝুলি ভরে দিয়েছিল। ২০২০ সালে সিএএ নিয়ে এসেছি। করোনার জন্য সিএএ পিছিয়ে গেছে। মমতা বলছেন বিজেপি মিথ্যা কথা বলছে। আমরা যা বলি, তাই করি। করোনায় ভ্যাকসিন পর্ব শেষ হলেই নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু হবে। এপ্রিলের পর মুখ্যমন্ত্রী থাকবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল, বাম, কংগ্রেস সংখ্যালঘুদের ভয় দেখাচ্ছে। বলছে নাগরিকত্ব চলে যাবে। সিএএ লাগু করবে বিজেপি, কারও নাগরিকত্ব যাবে না। সিএএ হলে মুসলিমদের নাগরিকত্ব যাবে না। বিজেপি ক্ষমতায় এলে ঠাকুরনগর রেলস্টেশনের নাম শ্রীধাম রেলস্টেশন হবে। অনুপ্রবেশ রুখতে পারবে না মমতার সরকার। বিজেপি ক্ষমতায় এলে শুধু অনুপ্রবেশ নয়, পায়রাও ঢুকতে পারবে না’, ঠাকুরনগরের সভায় বললেন অমিত শাহ।

  • হোম
  • ভিডিও
  • নির্বাচন
  • Amit Shah at Thakurnagar: মমতা যতক্ষণ না হারেন, বারবার ঠাকুরনগরে আসব, বললেন অমিত শাহ

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন