West Bengal Election 2021: রাজ্যে প্রচারে এসে শীতলকুচিকাণ্ডে মুখ খুললেন অমিত শাহ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 Apr 2021 07:35 PM (IST)

শীতলকুচিকাণ্ড প্রসঙ্গে রবিবার অমিত শাহ (Amit Shah) বলেন, 'চতুর্থ দফায় দুঃখজনক ঘটনা ঘটেছে। বুথে অজ্ঞাতপরিচয় লোক হামলা চালিয়েছে। সিআরপিএফের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে। বাধ্য হয়েই গুলি চালানোয় মৃত্যু হয়েছে। ঘটনা নিয়ে রাজনীতিকরণ করা হচ্ছে। সকালে ওই বুথেই আনন্দ বর্মনের মৃত্যু হয়েছে। আনন্দ বর্মন রাজবংশী সম্প্রদায়ের, তিনি মমতার ভোটব্যাঙ্ক নয়। শোকপ্রকাশেও বিভেদ, তোষণের রাজনীতি করছেন মমতা। বাহিনীকে ঘেরাওয়ের উস্কানি দিয়েছেন মমতা। উস্কানি না দিলে এমন ঘটনা ঘটত না। '