WB Election 2021: BJP-র 'সংকল্পপত্র' প্রকাশ করলেন অমিত শাহ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Mar 2021 06:42 PM (IST)

রবিবার কলকাতায় একুশের বিধানসভা নির্বাচনী ইস্তেহার (BJP Manifesto) প্রকাশ করল বিজেপি। ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের প্রাক্তন সভাপতি অমিত শাহ। আজ তার হাত থেকেই আনুষ্ঠানিকভাবে 'সংকল্পপত্র' প্রকাশ। এছাড়াও 'সংকল্পপত্র' প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয় সহ দলের রাজ্য নেতৃত্বের একাংশ।