আনন্দ লাইভ: পঞ্চম দফায় উত্তপ্ত গয়েশপুর, অশান্তি ঠেকাতে নাইট ক্যাম্পের সিদ্ধান্ত কমিশনের

ভোটকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল নদিয়ার গয়েশপুর। বিজেপির বুথ সভাপতির বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ। পাল্টা বিজেপি কর্মীর বাড়িতে হামলা তৃণমূলের। দরজা ভেঙে ঘরে ঢুকে বিজেপি নেতার বৃদ্ধ মা-বাবাকে হেনস্থা। ঘটনায় দু'জনকে গ্রেফতার করা হয়েছে। কমিশন জানিয়েছে অশান্তি রুখতে গয়েশপুরে নাইট ক্যাম্প করা হবে। ভোটের দিনে শান্তিপুরেও দফায় দফায় অশান্তি, ভোটারদের ভয় দেখানোর অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে বিজেপি। অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক দল। অন্যদিকে মিনাখাঁয় এজেন্টকে বুথে বসাতে গিয়ে বিজেপি কর্মীর মাথা ফাটল। হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola