আনন্দ লাইভ: Midnapore: মেদিনীপুর শহরে ৩ হাতির দাপাদাপি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Feb 2021 12:00 AM (IST)

মেদিনীপুর শহরে তিন হাতির দাপাদাপি। মেদিনীপুর কলেজের ভিতর ঢুকে গেল তিনটি হাতি। পরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ চত্বরে ঢুকে পড়ল একটি হাতি। তিনটি হাতির মধ্যে দলছুট একটি হাতির দাপাদাপি। মত্ত হাতির মতোই সাধারণ মানুষকে কার্যত পিষে ফেলতে চাইছে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি। আজ যার প্রতিবাদে ইলেকট্রিক স্কুটারে শহরে ঘুরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অন্যদিকে ভোটের মুখে ফের বাঙালি আবেগ উস্কে দিতে মনীষী স্মরণে বিজেপির শীর্ষ নেতৃত্ব। বৃহস্পতিবার নৈহাটিতে বঙ্কিম চন্দ্র চট্টপাধ্যায়ের বাসভবনে শ্রদ্ধা জানালেন জে পি নাড্ডা (J P Nadda)। ব্যারাকপুরে বীভূতিভূষণ বন্দ্য়োপাধ্য়ায়ের বাড়িতে গেলেন। তারপর মঙ্গল পান্ডের মূর্তিতে মাল্যদান করলেন।