Mamata Banerjee Rally: 'অঘোষিতভাবে ৩৫৬ ধারা জারি করে নির্বাচন হচ্ছে', অভিযোগ মমতার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Apr 2021 04:40 PM (IST)

সোমবার উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত দমদমের জনসভায় বিজেপি ও নির্বাচন কমিশনের উপর আক্রমণের সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । তিনি বলেন, 'নির্বাচন কমিশনের কাছে হাত জোর করে অনুরোধ করছি শুধুমাত্র দু'জনের কথায় চলবেন না। ৪ জনের মৃত্যুর পরেও কোন বিচার হয়নি। রাজ্যে অঘোষিতভাবে ৩৫৬ ধারা জারি করে নির্বাচন করানো হচ্ছে। মুখে না বললেও কাজে তাই করছে।'