ঘাসফুল ছেড়ে পদ্মে যোগের জেরেই কি হামলা, নেপথ্যে রাজনৈতিক কারণ? বাবু মাস্টারের ওপর হামলা নিয়ে শুরু চাপান-উতোর

গাড়ির গতি কমতেই গুলি, বোমা নিয়ে হামলার অভিযোগ। রক্তাক্ত বাবু মাস্টার। মাত্র সাড়ে তিন মাসের ব্য়বধান। টিটাগড়ে বিজেপির (BJP) 'বাহুবলী' নেতা মনীশ শুক্লা খুনের আতঙ্ক ফিরল মিনাখাঁয়। এবারে টার্গেট তৃণমূল (TMC) থেকে পদ্ম শিবিরে যোগ দেওয়া ফিরোজ কামাল গাজি ওরফে বাবু মাস্টার। শনিবার রাত তখন সাড়ে আটটা। বিজেপি সূত্রে খবর, বসিরহাটে সাংগঠনিক সভা সেরে গাড়িতে করে কলকাতায় ফিরছিলেন বাবু মাস্টার। চালকের বাঁ দিকে বসে ছিলেন তিনি। পিছনের আসনে ছিলেন সহযোগী। এই হামলা ঘিরেই শুরু হয়েছে নতুন রাজনৈতিক টানাপোড়েন।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola