Sukanta Majumdar: প্রচারে নেমে ক্রিকেট খেললেন বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। ABP Ananda Live
ABP Ananda | 11 Apr 2024 02:30 PM (IST)

West Bengal News: প্রচারে নেমে ক্রিকেট খেললেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। এদিন বালুরঘাটের চিঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার সেরে ফিরে যাওয়ার পথে, স্থানীয়দের সঙ্গে ক্রিকেট খেলতে নেমে পড়েন বিজেপি প্রার্থী। সকাল সকাল প্রচারে বেরোন লকেট চট্টোপাধ্যায়। এদিন ব্যান্ডেল বাজারে জনসংযোগের পর লোকাল ট্রেনে চড়ে প্রচার করলেন হুগলি লোকসভার বিজেপি প্রার্থী। ব্যান্ডেল বাজারে কেনাকাটার পর, চা খেয়ে উঠে পড়লেন ট্রেনে। প্রচারে বেরিয়ে গুড়-ছোলা খেলেন দিলীপ ঘোষ। অনুব্রত মণ্ডলের গুড়-বাতাসার পাল্টা দাওয়াই এবার গুড়-ছোলা? দিলীপের জবাব, পাল্টা তো জনগণ দিয়েছে। আমরা জনগণের শক্তি বাড়াতে গুড়-ছোলা খাই। ABP Ananda Live