BJP News: বারাসাতের প্রার্থী স্বপন মজুমদারের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ করলেন বিজেপি কর্মীরাই
ABP Ananda | 29 Mar 2024 10:31 AM (IST)

ABP Ananda LIVE: এবার বারাসাতের (barasat)প্রার্থী স্বপন মজুমদারের (swapan majumdar) বিরুদ্ধে নির্বাচন কমিশনে (election commission) নালিশ করলেন বিজেপি কর্মীরাই। বিজেপি কর্মীদেরই অভিযোগ, গত ভোটে হলফনামায় অসমে মাদক পাচার সংক্রান্ত মামলায় মিথ্যা তথ্য দিয়েছিলেন স্বপন মজুমদার। এমনকী নিজের শিক্ষাগত যোগ্যতা সম্পত্তি নিয়েও মিথ্যা তথ্য দিয়েছিলেন বিজেপি প্রার্থী, দাবি বিজেপি কর্মীদের। এর আগে স্বপন মজুমদারের বিরোধিতা করে পোস্টারও পড়েছিল বিজেপির নির্বাচনী কার্যালয় ও জেলা পার্টি অফিসে।