WB Election 2021: 'ভিত্তিহীন, মিথ্যা ও বিভ্রান্তিকর', মুখ্যমন্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে বিবৃতি নির্বাচন কমিশনের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Apr 2021 08:03 PM (IST)

সংবাদমাধ্যমে সম্প্রচারিত মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে বিবৃতি দিল নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, কমিশনের আধিকারিকদের নির্দেশে তৃণমূল কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। নির্বাচন কমিশন জানিয়েছে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য ভিত্তিহীন, মিথ্যা ও বিভ্রান্তিকর। কমিশনের কোনও আধিকারিক এমন কোনও নির্দেশ দেননি, বিবৃতি দিয়ে জানিয়ে দিল নির্বাচন কমিশন।