Bengal Assembly Elections 2021: তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ময়না
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Mar 2021 01:11 PM (IST)

পূর্ব মেদিনীপুরের (East Midnapur) ময়নায় (Maina) তৃণমূল কংগ্রেস-বিজেপি (TMC, BJP) সংঘর্ষ। তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। নৈছনপুরে বাড়িতে ঢুকে মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাঁদের পাল্টা অভিযোগ, তৃণমূল কংগ্রেস কর্মীরাই বিজেপি কর্মীদের ওপর হামলা করে। অভিযোগ জানাতে গেলে ফের বিজেপি কর্মীদের মারধোর করা হয় বলে অভিযোগ। এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। দু'পক্ষের তরফেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।