Bengal Election 2021: কেন্দ্রীয় সরকারের বিরোধীতা করে বাংলার উন্নয়নের সামনে প্রাচীর হয়ে দাঁড়িয়েছেন দিদি: মোদি

আজ পঞ্চম দফা নির্বাচনের দিন আসানসোলে নির্বাচনী জনসভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদি (Narendra Modi) বলেন, "কেন্দ্রীয় সরকার শরণার্থীদের সাহায্যের জন্য আইন আনল, দিদি তার বিরোধিতা করলেন। কেন্দ্র সরকার তিন তালাক বিরোধী আইন আনল, দিদি রেগে আগুন হয়ে গেলেন। কেন্দ্র সরকার কৃষকদের জন্য টাকা দেওয়ার ব্যবস্থা করল, দিদি তা থেকেও কৃষকদের বঞ্চিত করলেন। বাংলায় ডবল ইঞ্জিন সরকার চাই। ২ মের পর দিদি কিছুই বন্ধ করতে পারবেন না।" মোদি যোগ করেন, "দিদি যদি আপনাদের দুঃখ কষ্টের পরোয়া করতেন, তাহলে আপনাদের হিতার্থে যে যে কাজ করা হল, তা কি বন্ধ করতে পারতেন?"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola