Bengal Election Results 2021: যুযুধান নন্দীগ্রাম, গণনা শুরুর আগে সেজে উঠেছে হলদিয়া গর্ভমেন্ট স্পনসর্ড স্কুলের মাঠ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 May 2021 07:13 AM (IST)

আজ বাংলার বিধানসভা নির্বাচনের ভোটগণনা। সকাল থেকেই তুঙ্গে শেষ মুহূর্তের প্রস্তুতি। হলদিয়ার (Haldia) একটি বুথে দিনের শুরুতেই তৎপরতার ছবি চোখে পড়েছে। নন্দীগ্রামের (Nandigram) দিকে তাকিয়ে গোটা বাংলা। নন্দীগ্রাম আসনের ভোটগণনা হবে হলদিয়া গর্ভমেন্ট স্পনসর্ড স্কুলের মাঠে। ইতিমধ্যেই গণনার এজেন্টরা আসতে শুরু করেছেন। বিজেপির (BJP) হয়ে যারা এসেছেন, তাঁরা এক রকমের গেরুয়া রঙের পোশাক পরেছেন। এছাড়া কোভিড নেগেটিভ রিপোর্ট দেখেই সবাইকে ঢুকতে দেওয়া হচ্ছে।