Bengal Election Results 2021: নজরে ভবানীপুর, হতে পারে হাড্ডাহাড্ডি লড়াই, গণনা কেন্দ্রের প্রস্তুতি দেখুন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 May 2021 07:27 AM (IST)

আজ বাংলার বিধানসভা নির্বাচনের ভোটগণনা। সকাল থেকেই তুঙ্গে শেষ মুহূর্তের প্রস্তুতি। লর্ডসের মোড়ে সাখওয়াত মেমোরিয়াল গার্লস হাইস্কুলে ভবানীপুর কেন্দ্রের ভোটগণনা হবে। এই কেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছেড়ে যাওয়া কেন্দ্র। তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায় ও বিজেপির রুদ্রনীল ঘোষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। করোনাকালে ভোট গ্রহণ ও গণনা, কোভিড নেগেটিভ রিপোর্ট দেখেই সবাইকে ঢুকতে দেওয়া হচ্ছে। সামাজিক দূরত্বের ওপর দেওয়া হয়েছে জোর।